1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সুন্দরবন সুরক্ষায় যুবদের দক্ষতা উন্নয়নে দুই দিনের কর্মশালা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত
sumdarbon-15110
  • নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা ::

খুলনার পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ ও ২২ ডিসেম্বর অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় দুই দিনের এ (রিফ্রেসার) কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ফ্যাসিলিলেটর মেহেবুব হাসান মিথুন ও ফারজানা আক্তার।

উপস্থিত ছিলেন রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা, সুন্দরবন সাংবাদিক ফোরাম খুলনার যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সুন্দরবন ইয়ুথ ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সহ-সভাপতি ছন্দা সুলতানা, সহ-সম্পাদক ফয়সাল সরদার ও সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন।

কর্মশালায় ৩১ যুবক ও যুব নারী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী যুবরা প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে কর্মশালায় এমনটাই জানান প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর