1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে অবতরণের আগেই পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্থ !

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত
biman-9804

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ


সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় (বার্ড হিট) বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। রবিবার (১১ আগস্ট) সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া।

বিমানবন্দরের একটি সুত্র জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৪৯১/৪৯২ নং ফ্লাইট। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরন করে। কিন্তু এর আগে অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বিমানের সামনের অংশের সাথে পাখির সাথে ধাক্কা লাগে । এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বার্ড হিটের কবলে পড়ে বিমান এয়ারলাইন্সের ফ্লাইটি। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে প্রকৌশলী এসে ত্রুটি সারেন। ৪ ঘণ্টা পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর