সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে বাড়িতে একা পেয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসানুল ইসলাম অনিক ( ৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী শুক্রবার (২৪মে) দুপুরে ওই যুবকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেছে। অভিযুক্ত যুবক হাসানুল ইদলাম অনিক শহরের আতিয়ার কলোনী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, অনিকের সাথে শহরের রসুলপুর এলাকার স্থানীয় এক কলেজের ওই ছাত্রীর সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে যুবক অনিক। এ সম্পর্কের সুত্র ধরে বিভিন্ন সময় ওই মেয়েটিকে ফুসলানোর চেষ্টা করে সে।
ঘটনার দিন বৃহস্পতিবার (২৩মে) সকালে মেয়েটির মা ব্যক্তিগত কাজে দিনাজপুরের পার্বতীপুরে যান। এ সময় মেয়েটি একা বাড়িতে থাকার সুযোগে ওইদিন দুপুরে ওই কলেজছাত্রীর বাসায় যায় হাসানুল ইসলাম অনিক। সেখানে একা পেয়ে মেয়েটির বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে সে। এরইমধ্যে মেয়েটির মা বাড়িতে চলে আসে। পরে তাঁর মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে প্রেমিক যুবক হাসানুলকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদি হয়ে প্রেমিক হাসানুলকে আসামি করে থানায় একটি মামলা করেন। ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা জানান, হাসানুল আমার বাড়িতে এসে আমার মেয়েকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।’
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম বলেন, ওই কলেজছাত্রী বাদী হয়ে হাসানুলকে আসামি করে সৈয়দপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। আটক হাসানুলকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।