1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯১ বার পঠিত
deadbody-9322

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


নীলফামারীর সৈয়দপুরে লাল (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) বিকেলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ চত্বরের একটি গাছ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে শহরের হাতিখানা কবরস্থান সংলগ্ন এলাকার মোফাজ্জল হোসেন মোফার ছেলে।

জানা গেছে, ঘটনার দিন বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রাবাসের পাশে সীমানা প্রাচীর সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোর লালকে ঝুলতে দেখেন কয়েকজন। খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন।পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজের উপস্থিতিতে গাছ থেকে ঝুলন্ত মরদেহ নামানো হয়। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তবে কি কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহের বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর