1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত
saidpur-9389

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

উপজেলা পর্যায়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আায়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী। এতে তামাকজাত দ্রব্যের ব্যবহারে কুফল সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে প্রশিক্ষণে সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরকার জুন, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আমিরুজ্জামান শামীম, সৈয়দপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে তামাকের কুফল ও প্রচলিত আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোখলেছুর রহমান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর