1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮১ বার পঠিত
nilfamari-9690

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি::

সৈয়দপুরে তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার (০২ আগস্ট) দুপুরে শহরের উপকন্ঠ নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা নয়াহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি শাহাপাড়ার ইলিয়াস হোসেনের পুত্র উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম (২৭) ও সিয়াম হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই সহোদর সুৃমন ও সিয়াম মোটরসাইকেলে সৈয়দপুর শহরের দিকে আসছিলেন। তারা উল্লিখিত স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্ক লরি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। এসময় স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর