1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১০ বার পঠিত
saedpur-9527

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে আয়েশা সিদ্দিকা ওরফে বর্ণা (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট বাজার এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় নিহত গৃহবধূ বর্ণা’র স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশাকে (২১) আটক করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক স্বামী বাদশাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিনদই ফকিরপাড়ার স’মিল শ্রমিক বেলাল হোসেনের কন্যা আয়েশা সিদ্দিকা ওরফে বর্ণার সাথে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকার হোসেন আলীর ছেলে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ওরফে বাদশা’র সঙ্গে বিয়ে হয়। ওই দম্পতির আবু ইসরাক নামে ১১ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।


বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে গৃহবধূ বর্ণা তার বাবা বেলাল হোসেনে সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে আকস্মিক মুঠোফোনের কল কেটে যায়।


পরবর্তীতে পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। গভীর রাতে গৃহবধূর প্রতিবেশির মাধ্যমে তাঁর মা ময়না বেগম মৃত্যুর খবর জানতে পান। পরে বর্ণার মা বাবা নানাসহ আত্মীয়স্বজনরা মেয়ের বাড়ীতে দ্রুত ছুঁটে আসেন। সেখানে তারা বর্ণা’র শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেলে তাদের মনে সন্দেহ হয়। এনিয়ে রাত থেকে গোটা এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

শুক্রবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে আসেন।

এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারীর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় গৃহবধূ বর্ণার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বাদশাকে পুলিশ আটক করে। গৃহবধূ বর্ণা’র পিতা বেলাল হোসেন গণমাধ্যমের সামনে কান্নাজড়িত কন্ঠে বলেন, তাঁর মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এদিকে অভিযোগ উঠেছে অসুস্থজনিত কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রচার করছে স্বামী আবু বক্কর সিদ্দিক ওরফে বাদশা’র পরিবার। তাঁকে নাকি অসুস্থ্য অবস্থায় হাসপাতালেও নিয়ে গেছে। তবে মৃতের স্বজনদের দাবি আয়েশা সিদ্দিকা ওরফে বর্ণা শারিরীক নির্যাতনের কারণেই মারা যেতে পারে।

এবিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, এ ঘটনায় গৃহবধূ বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর