1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সৈয়দপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
saidpur-15134
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে ষাটোর্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া সেচ ক্যানেলের পাড়ে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম জাবেদ আলী (৬০)।

সে সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ শিকারী।

তিনি সেচ ক্যানেল ও আশেপাশের বিল এবং ডোবা নালায় মাছসহ পাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সুত্র জানায়, সকালে ক্যানেলের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে ক্যানেলের পাড়ে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখতে পায় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ থানা পুলিশ। থানার উপ পরিদর্শক শরীফ বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে মামলা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত জাবেদ আলীর পারিবারিক সুত্র জানায়, গতরাতে তিনি মাছ ধরার জন্য বের হয়ে যান। তারপরে আর কোন যোগাযোগ হয়নি। সকালে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহতের চাচাতো ভাই মোহার আলী বলেন, জাবেদ আলীর মত এমন একজন নিরীহ মানুষকে কেউ হত্যা করতে পারে, তা কল্পনাও করা যায়না। কেন হত্যা করবে তাকে? এই নৃশংস হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারসহ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর