1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার কপোতাক্ষ নদের উপর শালিখা সেতুর নির্মাণ কাজ ফেলে ফের লাপাত্তা ঠিকাদার! যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ‘বিস্তৃত সংলাপ’ শুরু হবে সপ্তাহান্তে : জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বললো ইরান ডুমুরিয়া যথাযথ মর্যাদায় ‌মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবসে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র-ফ্রান্সসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পাইকগাছায় শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকতে জরুরী ঘোষণা কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন

সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত
saedpur-16156
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সারাদেশের মতো গতকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন।

এসব কর্মসূচির মধ্যে ছিল, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল।

এ উপলক্ষে সাড়ে ১০ টায় সকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের নেতৃত্বে বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মী ও সমর্থকরা র‍্যালী সহকারে শহরের বিমানবন্দর সড়কস্থ কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। পরে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় দেশ ও জাতীর উন্নয়নে একসাথে কাজ করা এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার শপথ নেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি শামসুল আলম, জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, জেলা বিএনপির অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুবদল নেতা নাদিম রেজা, আব্দুস সাত্তার বকুল, সালাম রেজা,জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটু, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী ছাড়াও অন্যান্যরা আলোচনায় অংশ নেন।

এদিকে দিবসটি উপলক্ষে সরকারিভাবেও নানা কর্মসূচি পালন করা হয়েছে সৈয়দপুরে।

সকালে সৈয়দপুর মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। এরপর প্যারেড অধিনায়ক সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপেশ চন্দ্র রায়ের নেতৃত্বে জাতীয় পতাকার প্রতি পুলিশ দলের সশস্ত্র সালাম প্রদান করা হয়।

পরে ইউএনও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সমাবেশ, মার্চপাস্ট ও কুচকাওয়াজে অংশগ্রহনকারী পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল,কলেজ মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান রোভার স্কাউট, স্কাউটস্, গালস্ গাউড ও কাব দল এবং শিশু কিশোর সংগঠনের দল পরিদর্শন করেন। এ সময় সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল তাঁর সঙ্গে ছিলেন।

পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ করা হয়। ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলার শুভেচ্ছা বক্তব্যের পর মার্চপাস্ট, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি পর্যায়ক্রমে সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, আল ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমান, রহমতউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আশরাফি চৌধুরী জলি ও ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার।

সৈয়দপুর উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা,শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জাতির শন্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতির কামলা করে মসজিদ,মন্দির,গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা।

হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ ও সিনেমা হলে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর