1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবসে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত
itaili-16163
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা। ইতালির প্রজাতন্ত্রের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতিকে পাঠানো ওই বার্তায় সার্জিও মাতারেল্লা বলেন, বাংলাদেশ তার স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করছে। এই আনন্দঘন দিনে আমি ইতালির জনগণের পক্ষ থেকে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

ইতালির প্রেসিডেন্ট ঢাকা ও রোমের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘দুই দেশ বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ সহযোগিতায় নিয়োজিত রয়েছে। বিশেষ করে বাংলাদেশে থেকে ইতালিতে আসা বিশাল ও কর্মঠ জনগোষ্ঠী আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের এই কার্যকর উপস্থিতি ও অবদান সাম্প্রতিক দ্বিপাক্ষিক চুক্তিগুলোর মাধ্যমেও স্বীকৃত হয়েছে।’

সার্জিও মাতারেল্লা তার বার্তায় আশা প্রকাশ করেন যে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইতালির এই অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি বিশ্বাস করেন, এই সুদৃঢ় সম্পর্ক দুই দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন নতুন সুযোগ তৈরি করবে, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান পর্যায়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর