1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে রং বেরঙের আলপনায় দেয়ালে দেয়ালে নতুন দিনের বার্তা

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত
saidpur-9796

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ মৃধা শামসুল হক সড়ক (ক্যান্টনমেন্ট রোড) জুড়ে শোভা পাচ্ছে রং বেরঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি। বিভিন্ন স্থাপনার দেয়ালগুলোতে আগে যেখানে রাজনৈতিক দল ও সংগঠনের প্রচারণা এবং বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, সেগুলোতে এখন নতুন রূপ পেয়েছে। আর এই পরিবর্তনের পেছনে উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

saidpur-9797

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষার্থীরা সারা দেশকে নতুন করে সাজানোর উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে সৈয়দপুর শহরের সড়ক ও দেয়ালগুলোতে আলপনা ও ক্যালিগ্রাফিতে সাজানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। আনিশা পারভীন নামে এক শিক্ষার্থী বলেন রাজনৈতিক পোস্টার, বিজ্ঞাপন কিংবা দেয়াল লিখনের বদলে তাদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটছে দেয়ালগুলোর প্রতিটি ইঞ্চিতে।

এবিষয়ে শহরের সচেতন সমাজ এই পরিবর্তনে মুগ্ধ হয়েছেন। তাদের মতে, এ যেন এক নতুন বাংলাদেশের সূচনা, যেখানে শিক্ষার্থীদের কর্মপ্রবণতা এবং সৃষ্টিশীলতা নতুন আশার সঞ্চার করছে।

ইলিয়াস হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, তারা যেন এক নতুন সৈয়দপুরের মুখোমুখি হচ্ছেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় সবার মন জয় করেছে। দেয়ালে রাজনৈতিক পোস্টার ও বিজ্ঞাপনের পোস্টারের জায়গায় আলপনা আর ক্যালিগ্রাফি দিয়ে নতুন করে গড়ে উঠেছে সৈয়দপুর যা দেশব্যাপী এক নতুন আশার আলো জ্বালাচ্ছে।

ফারুক হোসেন নামে এক শিক্ষক বলেন, আগে যেসব দেয়াল রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহৃত হতো, এখন সেগুলো পরিণত হয়েছে ক্যানভাসে। শিক্ষার্থীরা নিজেরাই এগিয়ে এসে দেয়ালে যোগ করেছেন শিল্পের ছোঁয়া।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর