1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে রেলওয়ে কর্মকর্তা খন্দকার নজরুল ইসলামের ইন্তেকাল

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পঠিত
saidpur-9560

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী ওয়ার্কস ম্যানেজার ( এ ডব্লিউ এম) শহরের উপজেলা সড়কের বাসিন্দা খন্দকার নজরুল ইসলাম (৮৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি….. রাজিউন)। তিনি রবিবার দিবাগত রাত সোয়া একটায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি,অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী রেখে গেছেন।

সোমবার (১৫ জুলাই) বাদ নামাজে আছর মরহুমের জানাজার নামাজ শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক,উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও এ্যাড. এস এস ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, পৌর কাউন্সিলর শাহীন আকতার , জোবায়দুর রহমান শাহীন, বেলাল আহমেদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ বাচ্চু প্রমুখ।

প্রসঙ্গত, মরহুম খন্দকার নজরুল ইসলাম ছিলেন আমেরিকা প্রবাসী মনিরুল ইমলাম রিপন ও কায়সারুল ইসলাম লিংকন ও কামরুল ইসলাম
সুমনের বাবা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর