1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত
Death-10023

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় আনিস মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) রাত নয়টার দিকে সৈয়দপুর- পার্বতীপুর সড়কের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার রাতে আনিস মন্ডল নামের ওই ব্যক্তি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নরে মছে হাজীপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে চৌমুহনী ব্রীজ পার হয়ে চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিস মন্ডল মারাত্মক আহত হলে আশেপাশে থাকা লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে রংপুর নেয়ার পথে মারা যান তিনি।

নিহত আনিস মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মছে হাজীপাড়া গ্রামের মৃত. আইয়ুব আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর