1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এনজিও কর্মকর্তা নিহত

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭০ বার পঠিত
accsident-logo-9392

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী (৫৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার (৫ জুন) বিকেল সাড়ে পাঁচটায় শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী (ফাইভ স্টার) মাঠের সামনে ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত মোখলেছুর ঠাকুরগাঁও এর মধুরামপুর এলাকার মৃত. কামরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায় চান্দিয়ারপুল ব্র্যাঞ্চে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো শাহা আলম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোখলেছুর রহমান ওইদিন কর্মস্থল সাদুল্ল্যাপুর থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন। উল্লেখিত সময়ে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একজন সাইকেল আরোহী তাঁর মোটরসাইকেলের সামনে পড়েন। এ সময় তিনি ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও বাম চোখে গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে জানিয়ে পুলিশ বলেছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর