1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুর একশ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্য পরীক্ষা করালেন মন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৫৪ বার পঠিত
saedpur-9548

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রবিবার (১৪ জুলাই) বিকেলে সৈয়দপুর ১০০ বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শনে আসেন তিনি। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে খোঁজ নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে জরুরী বিভাগে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান তিনি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালে এসে পৌছালে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক আরশাদ হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই- আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেনকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করেন এবং বিভিন্ন তথ্য বহুল একটি ফাইল মন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির ব্যাপারে আমি সব কিছু অবগত রয়েছি। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এছাড়াও হাসপাতালের লোকবল সংকট নিরসন, বিভিন্ন ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের যে সমস্যা তা শীঘ্রই সমাধান করা হবে বলে জানান।

এ সব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য বলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর