1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুর ভূমিহীন ও গৃহহীন উপজেলা ঘোষণা আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেলেন আরো ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিরার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৪ বার পঠিত
saidpur-9411

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলায় জমি ও গৃহ পেয়েছেন আরো ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উদ্বোধনের মধ্য দিয়ে সৈয়দপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সুবিধাভোগীদের হাতে জমি ও গৃহের প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই -আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, বীরমুক্তিযােদ্ধা একেএম ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা জিকরুল হক, বীরমুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা.মো. শাহাজাদা সরকার, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের পূর্ব অসুরখাই কোরানীপাড়ার সুবিধাভোগী আব্দুল জব্বার। তিনি জানান, তাঁর নিজের কোন ভূমি ও গৃহ নেই। এতদিন অন্যের জায়গায় একটি ঝুঁপড়ি তুলে কোন রকমে দিনযাপন করে আসছিলাম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারের দেয়া জমি ও ঘরে এখন আমার মাথা গোঁজার ঠাঁই হয়েছে।

তিনি বলেন,আমি কখনই কল্পনা করিনি পাকা ঘরে থাকতে পাবরো। আজ আমার পাকা ঘরে থাকার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। তাঁর মতো সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার ১১০টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দুই শতাংশ জমি বন্দোবস্ত প্রদানপূর্বক দুইকক্ষ বিশিষ্ট সেমিপাকা পাকা গৃহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর