1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনা ছাড়ার নির্দেশ ইরানের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার পাইকগাছায় ৬ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ডুমুরিয়ায় মাছের ঘেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু তালার খলিলনগরে সরকারি রাস্তার ইট উত্তোলন: অভিযুক্তের দাবি জমি তার তবুও বিকল্প রাস্তা করে দিবেন! কয়রায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে এমপি আবুল কালাম আজাদ হরমুজ অভিযানে অস্বীকৃতি- ন্যাটো মারাত্মক ভুল করছে হুঁশিয়ারি ট্রাম্পের মনিরামপুর উপজেলাবাসীকে বিএনপি নেতা কামরুজ্জামান শাহীনের ঈদ শুভেচ্ছা  সাতক্ষীরায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও কোটায় চাকুরী সংক্রান্ত প্রতিবেদনের ভিন্নমত

সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনা ছাড়ার নির্দেশ ইরানের

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত
iran-saudi-16103

কয়েক ঘণ্টার মধ্যে হামলার হুমকি

  • আন্তর্জাতিক ডেস্ক ::

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে জানিয়ে সেগুলো খালি করার হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের তিন দেশের কর্তৃপক্ষকে ওই হুমকি দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে। যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহতে অবস্থিত তেল স্থাপনা হামলার শিকার হওয়ার কিছুক্ষণ পরই ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলি জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর