1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় হানি ট্রাপ চক্রের মূল হোতা মেম্বর কাদের- রিমা গ্রেফতার পাইকগাছায় দুর্ঘটনায় আহত ফাতেমাকে হুইল চেয়ার প্রদান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে আসাদুজ্জামান মিন্টু মুন্সীগঞ্জে বিনা অপরাধে দিনমজুর শ্রমিককে ভ্রাম্যমান আদালতের ১ মাসের সাজা! তালায় সরকারি টিন বিতরনে পিআইও’র অফিস সহকারীর নগত অর্থ গ্রহন! ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার বনদস্যুদের আতঙ্কের মধ্যেই সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু সৈয়দপুর পৌরসভার মাসিক সভায় নাগরিক সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডিহির গোপিনাথপুরে ভূমি দস্যু ও সন্ত্রাসিদের হাত থেকে বাঁচতে ভুক্তভোগির অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে জ্বালানি তেল মজুদ, বিশেষ অভিযানে জরিমানা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে আসাদুজ্জামান মিন্টু

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত
jessore-16223

উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।


২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন মনিরামপুর পৌরসভা মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মিন্ট।

এসময় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা ৬ সিনিয়র জেলা ও দয়রা জজ মোঃ জাকারিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শান্তুজ্জামান শান্ত, মনিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ আবুল বাশার খান। পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর