1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির চা-পট্টির মালিকানা ভিন্ন ঠিকানায়! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আলোচনা সভা বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে: এমপি আবুল কালাম আজাদ এক টাকায় ঈদের নতুন পোশাক পেল সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু মিরকাদিমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের উদ্বোধন যুদ্ধংদেহী মনোভাব : মধ্যপ্রাচ্যে দুর্ধর্ষ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত
harmuj-straight-16066
  • আন্তর্জাতিক ডেস্ক ::

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির সুরক্ষায় অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিপর্যস্ত নৌপথের সুরক্ষায় শনিবার যুদ্ধজাহাজ পাঠানোর ওই আহ্বান জানিয়েছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলা যুদ্ধে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় হরমুজ প্রণালির সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে ওই প্রণালিকে নিরাপদ করার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ওই প্রণালি দিয়ে চলাচল করা সব তেলবাহী ট্যাঙ্কারকে সামরিক পাহারায় পারাপারের ব্যবস্থা শুরু করবে বলে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালি বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এই পথটি উন্মুক্ত ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‌‌চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ—যারা এই কৃত্রিম বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের জাহাজ পাঠাবে বলে প্রত্যাশা করছি।

তবে কোন কোন দেশ এই পদক্ষেপে অংশ নেবে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

সূত্র: এএফপি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর