1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

১৫ আগস্টকে ঘিরে রাজপথে কঠোর অবস্থানে বিএনপি, দেখা নেই আওয়ামী লীগের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫৮ বার পঠিত
saidpur-9865

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

১৫ আগস্টকে ঘিরে আওয়ামীলীগ যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে না পারে সেজন্য সৈয়দপুরের রাজপথে কঠোর অবস্থানে ছিল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে দলটির শহীদ তুলশীরাম সড়কের দলীয় কার্যালয়ে তৃণমূলের ১৫/২০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর মোনাজাত করেছে।

সুত্র জানায়, ১৫ আগস্টকে ঘিরে আওয়ামীলীগ যাতে কোনরকমের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সৈয়দপুরের রাজপথ দখলে ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। কেন্দ্র থেকে ১৪ ও ১৫ আগস্ট দু দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকে আওয়ামী ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয়। ছাত্র – জনতার গণআন্দোলন ঠেকাতে মরিয়া হয়ে ওঠা শত শত ছাত্র জনতাকে হত্যার অভিযোগে স্বৈরশাসক শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল গোটা শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে স্থাপন করা মঞ্চে দিনভর চলে প্রতিবাদি সমাবেশ। সেখানে বিএনপিসহ অঙ্গদলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশের ফাঁকে ফাঁকে চলে জাসাস শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন।

সমাবেশে বক্তব্য বলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম স্বপ্না, সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি, সামশুল আলম,শওকত হায়াত শাহ, আনোয়ার হোসেন প্রামাণিক, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আবু সরকার, রেজাউল করিম লোকমান, কামরুল হাসান কার্জন, যুবদল নেতা তারিক আজিজ, পারভেজ আলম, ছাত্রদল নেতা হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা এম এ পারভেজ লিটন, কৃষক দল নেতা মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া,তাতীদলের জুয়েল বাবু, মহিলাদল নেত্রী রওনক জাহান রেনুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলাকালে বিএনপি যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাতীদল, মৎস্যজীবী দল জাসাসের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে সৈয়দপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন বলেন,স্বৈরশাসক আওয়ামী সরকারের পতনে দেশের মানুষ তাদের ১৬ বছরের দঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করলেই বিরোধী মতের নেতাকর্মী ও প্রতিবাদি জনতার উপরে নেমে আসতো নির্যাতন। করা হতো গুম খুন। দেওয়া হয়েছিল হাজার হাজার মিথ্যে মামলা। এ অবস্থায় গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী সরকারের। দেশবাসী আজ মুক্ত স্বাধীন। তারপরেও আওয়ামী লীগ ১৫ আগস্ট পালনের নামে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা তাদের ষড়যন্ত্র কখনই সফল হতে দিব না।

এদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করতে বৃহস্পতিবার সৈয়দপুর ছাত্র সমাজও রাজপথে অবস্থান নেয়। অপরদিকে ১৫ আগস্টে আওয়ামী লীগের সিনিয়র কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তবে তৃণমূলের কয়েকজন নেতা ও কর্মী তাদের দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে মোনাজাত শেষ করে দলীয় কার্যালয় ত্যাগ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর