1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

দিনাজপুরে ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত
News-9246

মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর::


প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৩টি উপজেলা ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর ভোট গণনা শেষে স্ব-স্ব সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারগণ বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী, হাকিমপুরে কামাল হোসেন রাজ ও বিরামপুরে পারভেজ কবীর।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সারওয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন। এছাড়াও টেলিফোন প্রতীক নিয়ে মো. তৌহিদুল ইসলাম সরকার ভোট পেয়েছেন ২ হাজার ১২৪ ও কাপ-পিরিচ প্রতীক নিয়ে অ্যাডভোকেট রবিউল ইসলাম ২ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন।

বুধবার (৮ মে) রাত ৯ টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীনুর আলম বেসরকারি ভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮২। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ২১৫ আর নারী ভোটার ৫৩ হাজার ৮৬৭। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪০ দশমিক ৬৬।

হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিমুল সরকার জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. কামাল হোসেন রাজ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুন উর রশীদ টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৩৭৮। এছাড়াও মো. আমিনুল ইসলাম আনারস প্রতীক নিয়ে দুই হাজার ২৪২ ভোট পেয়েছেন।

এদিন রাত সাড়ে ৮টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শিমুল সরকার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩৬৭। ভোট পড়েছে ৪৪ হাজার ৪০০। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৫৫ দশমিক ২৫।

এদিকে, বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. পারভেজ কবীর ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মতিউর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৮০৭।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর