1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৮ বার পঠিত
suside-9259

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ- ৫ না পাওয়ায় রাফসান জানি এমিল (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে শহরের লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১২ মে) দুপুরে শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় এলাকায় ওই ঘটনা ঘটে। রাফসান ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, চলতি বছর রাফসান জানি এমিল শহরের লায়ন্স স্কুল এ্যন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখতে পায় সে জিপিএ ৪. ৮৯ পয়েন্ট পায়। এতে সে কান্নাকাটি করলে পরিবারের লোকজন তাকে সান্তনা দিয়ে বলে এবার না হলেও আগামি এইচএসসিতে ভালো করবে তুমি। এনিয়ে হতাশ হওয়ার কিছু নেই। পরে সে তার ঘরে চলে যায়।

কিছুক্ষণ পরে বাড়ির লোকজন এমিলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ ঘটনা তার পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্য ঘোষণা করেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে স্কুল ছাত্রের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর থানায় ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর