সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ
নীলফামারীর সৈয়দপুরের কয়া গোলাহাট সরকার পাড়ায় লাইলি বেগম (৪২) নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১২মে) সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে সৈয়দপুর থানা পুলিশ জানায়, পুরাতন কাপড় ব্যবসায়ী ওবায়দুল তাঁর স্ত্রী লাইলী বেগম ও তিন সন্তানকে নিয়ে শশুরবাড়িতে থাকতো।
লাইলী বেগম মানসিক সমস্যা ভুগছিলেন বেশকিছু দিন থেকে। ঘটনার সকালে স্বামী পুরাতন কাপড় বিক্রির উদ্দেশ্যে সে পাগলাপীর হাটে যায়। এর কিছুক্ষণ পরেই লাইলী বেগম ঘরের তীরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে ঘটনাটি বাড়ির লোকজন টের পেলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর থানার উপ- পরিদর্শক আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এসময় নারী পুলিশের সদস্য লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। ঘটনাস্থলে যান সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত। পরে আইনী প্রক্রিয়া শেষে মৃতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে জানতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলমের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা যায়নি।