1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস

  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত
upozila-election-9771

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃঃ


৬ষ্ঠ উপজেলার ২য় ধাপে আগামী ২১ মে সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশ
অনুযায়ী প্রচার প্রচারণার সময় রয়েছে আর মাত্র ৪৮ ঘন্টা।

বিধি মোতাবেক নির্বাচনের ৪৮ ঘন্টা পূর্বে সবধরণের সভা সমাবেশ প্রচারণা বন্ধ রাখতে হয়। ফলে প্রার্থীদের হাতে সময় নেই বললেই চলে। এ অবস্থায় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা তাদের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তারা নাওয়া খাওয়া ছেড়ে সকাল থেকে গভীররাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন ঘাম ঝরানো প্রচারণা। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে তাদের ব্যস্ততাও বাড়ছে অনেক। শহর ও গ্রাম মিলিয়ে গোটা উপজেলায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। বিএনপি ও অন্যান্য বিরোধী দলবিহীন স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রথমে জৌলুস না থাকলেও শেষ দিকে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ।

পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া- মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা। হোটেল-রেঁস্তোরাসহ চা-পানের
দোকান, মুদিখানা, সেলুন দোকান এবং রিক্সা ও অটোরিক্সার স্ট্যান্ডগুলো হয়ে উঠেছে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু। সর্বত্রই ভোটারসহ সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা কে হচ্ছেন চেয়ারম্যান বা কে হবেন ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান।

কারা এগিয়ে রয়েছেন এ নির্বাচনী যুদ্ধে। এ নিয়ে জয় পরাজয়ের হিসেব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সচেতন ভোটাররা। তাদের বিশ্লেষণে বেরিয়ে আসছে প্রার্থী এবং তার পরিবারের জনপ্রিয়তা, আঞ্চলিকতা এবং সাধারণ ভোটারের মাঝে তাদের গ্রহণযোগ্যতার বিষয়গুলো।

সৈয়দপুরের পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গঞ্জে ঘুরে দেখা গেছে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদটি নিয়ে চলছে সবচেয়ে বেশী আলোচনা। ভোটারদের আলোচনায় ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। সার্বিক বিষয়গুলোকে সামনে এনে তিনজন প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে সামনে নিয়ে এসেছেন তারা।

জানা গেছে, এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১২ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় প্রতিক না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ৩ জন, বিএনপি থেকে (পরে বহিস্কৃত) একজন ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি থেকে ২ জন প্রার্থী হয়েছেন। এরা হলেন উপজেলা
পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন (আনারস), সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজ (টেলিফোন) ও উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান বিআরডিবি চেয়ারম্যান মহসিন আলী রুবেল (হেলিকপ্টার)।

অপরদিকে বিএনপি নির্বাচন বর্জনে মাঠে-ময়দানে প্রচারণা চালালেও ওই দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির যুগ্ম সম্পাদক (পরে সাংগঠনিক সিদ্ধান্তে বহিস্কৃত) রিয়াদ আরফান সরকার রানা (দোয়াত কলম) নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে জাতীয় পার্টি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন (মোটরসাইকেল) এবং জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্লীন ইমেজের অধিকারী ফয়সাল দিদার দিপু (ঘোড়া) প্রতিক নিয়ে রয়েছেন নির্বাচনের মাঠে।

ওই ৬ প্রার্থীর মধ্যে রিয়াদ আরফান সরকার রানা, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন ও মোস্তফা ফিরোজের নাম বেশী আলোচিত হচ্ছে। তবে অঞ্চলভিত্তিক অন্যান্য অপর ৩ প্রার্থীর নামও শোনা যাচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী রিয়াদ আরফান সরকার রানা রাজনীতিতে একেবারেই নতুন। তবে তিনি তার পিতা সাবেক এমপি, ৪ বারের পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা প্রয়াত আমজাদ হোসেন সরকারের জনপ্রিয়তার কারণে প্রার্থী রানাকে নিয়ে ভোটারদের মাঝে আলোচনা চলছে। ইউনিয়নগুলোসহ পৌর এলাকাতেও তিনি এখন আলোচনার পাত্র।

অপরদিকে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আজমল হোসেনও আলোচনায় আছেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান রাজনীতির পাশাপাশি খাতামধুপুর ইউনিয়নে বেশ কয়েকবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। প্রয়াত ওই নেতা শুধু খাতামধুপুর ইউনিয়নেই নয়, গোটা সৈয়দপুর উপজেলাতে ছিলেন ব্যাপক জনপ্রিয়। ফলে পিতার জনপ্রিয়তার কারণে স্বজ্জন আজমল
হোসেনকে নিয়েও আলোচনা চলছে সর্বত্র।

এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজও রয়েছেন বেশ আলোচনায়। বিশেষ করে করোনাকালে জনগণের পাশে দাঁড়ানোর বিষয়টি ভুলতে পারেনি সৈয়দপুর উপজেলার অসহায় মানুষজন। পাশাপাশি পরিচ্ছন্ন ব্যবসায়ী ও ভদ্র ইমেজের রাজনীতিক হিসেবে সমাজে যথেষ্ট খ্যাতি রয়েছে তার। এ কারণে সর্বমহল থেকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তিনি।

এছাড়া চেয়ারম্যান ক্লীন ইমেজের প্রার্থী ফয়সাল দিদার দিপু ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনের নামও শোনা যাচ্ছে ভোটারদের আলোচনায়। তাদের প্রচারণাও জমজমাটভাবে চলছে। অপর প্রার্থী মহসিন আলী রুবেলও চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারণা। বিভিন্ন জায়গায় তার নাম শোনা যাচ্ছে বিক্ষিপ্তভাবে।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে পৌর কৃষক লীগ নেতা আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহসিন মন্ডল মিঠু ও সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ সোহাগ (তালা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সানজিদা বেগম লাকী (পদ্মফুল), নারী উদ্যোক্তা মোস্তাফিজা হোসেন শীলা (প্রজাপতি) ও সাবেক পৌর কাউন্সিলর সুমিত্রা রানী কনিকা (কলস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (১৬ মে) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরামহীন প্রচারণা। ছোট ছোট মিছিল আর
মোটরসাইকেল শো-ডাউনে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। প্রার্থীদের মাইক প্রচারে কান ঝালাপালা হয়ে উঠেছে। রাত ৮টার পর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে করছেন গণসংযোগ। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় করছেন খুলি বৈঠক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর