1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে রিয়াদ আরফান সরকার রানা চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত
saidpur-9308

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি দোয়াতকলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মো. আজমল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট।

এছাড়াও সৈয়দপুর নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন১৫ হাজার ৩৯৯ ভোট।

অপরদিকে, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সানজিদা বেগম লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি
তাঁর পদ্মফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৭৭ ভোট।

নির্বাচনে সৈয়দপুর উপজেলায় ২ লাখ ১৭ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯ হাজার ২৭৩ জন। ভোট প্রদানের হার ৩১. ৭৮ ভাগ। উপজেলার ৯১ টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর