1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর রোবোটিক্স ক্লাব সম্পর্কিত সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
saidpur-9445

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর “রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় রোবোটিক্স ক্লাব সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি’র আয়োজনে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের উদ্দেশ্যে ছিল জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত কম্পিউটার ও রোবটিক্সের বিভিন্ন উপকরণ সমুহের সঠিক ব্যবহার ও রোবোটিক্স ক্লাবের করণীয় সম্পর্কে আলোচনা করা।

আয়োজক সংগঠনের আহবায়ক রেজাউল হক বিদ্যুতের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.মোখছেদুল মোমিন।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক মুনতাসির আহাদ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.
মসিউর রহমান, কিছু করি এর “রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের কারিগরী কমিটির সদস্য সাংবাদিক জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মো. ইমরান হোসেন, আল-ফারুক একাডেমির সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।

সংগঠন কিছু করি’র সদস্য সচিব কৃষিবিদ এম.এ মবিন সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম -আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, সদস্য প্রভাষক হাফিজুল হক নান্নু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, শেখ মাসুম, সুরভী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহকারি শিক্ষক হাফিজুর রহমান খানসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও ডিজিটাল প্রযুক্তির শিক্ষক ও রোবোটিক্স ক্লাবের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাইকার অর্থায়নে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও রোবটিক্সের বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল-ফারুক একাডেমি এবং বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১১, ১২ ও ১৩ আগষ্ট স্থানীয় ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে কিছু করি (স্বেচ্ছাসেবী সংগঠন) এর আয়োজনে রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় রোবোটিক্স এন্ড ইন্টালিজেন্স শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠনের আট শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর