1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুর পৌরসভার ১৬৮ কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯১ বার পঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৪-২০২৫ইং অর্থবছরের জন্য ১৬৮ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৮৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

রবিবার (৩০ জুন) সন্ধ্যায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে, কর খাতে আয় ৭ কোটি ৭০ লাখ ৬৪ হাজার ৯৭৪ টাকা, রেইট (হার) ৬ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১০৭ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৫ কোটি, পৌর সম্পত্তি থেকে আয় ৫ কোটি ৪৫ লাখ টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী আয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা বিশেষ অনুদান ১ কোটি ২০ লাখ টাকা, পৌর অফিস ভবন নির্মানে সরকারী ভাবে ১০ কোটি টাকা ধরা হয়েছে।

পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৫ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৮৬৬ টাকা, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী বাবদ ১ কোটি ৩ লাখ, কনজারভেন্সি মঞ্জুরী ১০ কোটি, সংস্থাপন খাতে ৭ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী পরিষ্কার ২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ১৫ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. সাইদুজ্জামান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন,প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সবিয়া বেগমসহ অন্যান্য কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী মো.শহিদুল ইসলাম, হিসাবরক্ষক আবু তাহের,তথ্য কর্মকর্তা আকমল সরকার রাজু ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর