1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় সামাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষক তৈয়ব উদ্দীন আহমেদ

  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৪ বার পঠিত
saidpur-9466

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব উদ্দীন আহমেদকে (৮৭) গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় সমাহিত করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) জোহরের নামাজ শেষে শহরের কয়ানিজপাড়া ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্টের পক্ষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তৈয়ব উদ্দিনকে সালাম জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সৈয়দপুর থানার পুলিশের একটি চৌকস দল বিউগলে করুন সুর বাজিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানায়। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে লালমনিরহাটে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম কমল, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার (রানা), সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) স্থানীয় নেতা ডা: নজরুল ইসলামসহ মরহুমের আত্মীয় স্বজন সহকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পরে তাঁর জানাযার নামাজ শেষে মরহুমকে কয়ানিজ পাড়া কবরস্থানে দাফন করা হয়।

এর আগে ঢাকায় প্রথম ও তাঁর গ্রামের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিয়ামতপুর গ্রামে সকাল ৯ টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সোমবার (১ জুলাই) সকাল সাড়ে সাতটায় ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার নর্দ্দা হাজরা রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর