1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পঠিত
saidpur-9479

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে রোগীদের সেবা দিতে ইউনিয়ন পরিষদের নিজস্ব এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্প থেকে ওই এ্যাম্বুলেন্সটি কেনা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালর চত্বরে ওই এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.সিদ্দিকুল আলম সিদ্দিক ফিতা কেটে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ইউ সদস্য মো. সাবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, ইউপি সচিব মো.ফেরেজুল শাহ, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউপি সচিব ফেরেজুল শাহ বলেন,ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার। তাই ইউনিয়নের জনসাধারণের দাবি পূরণে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় আজ থেকে ইউনিয়নবাসী পেল তাদের সেই কাঙ্খিত এ্যাম্বুলেন্স।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা.মো. শাহাজাদা সরকার জানান, ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ ইং অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্প থেকে এ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়। ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। যাতে করে ইউনিয়নের অসুস্থ মানুষজন এ্যাম্বুলেন্সটির মাধ্যমে দ্রুত নিকটস্থ হাসপাতালে পৌঁছে জরুরী চিকিৎসা সেবা নিতে পারেন। এ্যাম্বুলেন্সটির সেবা নিয়ে আমার ইউনিয়নবাসী অনেক উপকৃত হবেন বলে আমি বড় আশাবাদী ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর