1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে বহুল প্রতীক্ষিত হাতীখানা-ক্যান্টবাজার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
saidpur-9498

৫০ হাজার নাগরিক উপকৃত হবে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে পৌরবাসীর বহুল প্রতীক্ষিত হাতীখানা-ক্যান্টবাজার ড্রেন নির্মাণের কাজ রবিবার (০৭ জুলাই) বেলা ৩ টায় উদ্বোধন করা হয়েছে।

এ নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান ফিতে কেটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানিজদা বেগম লাকি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নীলফামারী জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ নেওয়াজ শানু, জাতীয় পার্টি নেতা রাকিব খান, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আযম আলী সরকার, উর্দুভাষী ক্যাম্প কমিটির নেতা মুলায়েম খান প্রমুখ।

পৌরসভার সুত্র জানায়, এক হাজার ৮০০ ফুট দৈর্ঘ্যের আরসিসি এই ড্রেন নির্মাণে পৌরসভার ব্যয় হচ্ছে কোটি টাকার কাছাকাছি। এই ড্রেনটির নির্মাণের কাজ শেষ হলে বাসাবাড়ির পয়ঃনিস্কাশন হাতিখানা, হাতিখানা ক্যাম্পসহ বিভিন্ন এলাকার কমপক্ষে ৫০ হাজার পৌরবাসী উপকৃত হবে। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসনে উপকৃত হবে তাঁরা।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, শহরের হাতিখানা থেকে শুরু করে রাজ্জাকিয়া স্কুল হয়ে ক্যান্ট বাজার এলাকাটি বর্ষার সময় জলজটে পূর্ণ থাকে।

ওই ড্রেন নির্মাণ হলে জলজটে স্থায়ী সমাধান হবে। তিনি বলেন, নানাবিধ সমস্যার মধ্যেও পৌর পরিষদ সৈয়দপুর পৌর এলাকার উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শহরের প্রধান প্রধান সড়কগুলোর উন্নয়নে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে তাদের। জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) এটি অনুমোদন হলেই কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর