1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে মাটি খননের সময় রাইফেলের ৭৮টি কার্তুজ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পঠিত
kartuz-9634

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে বাড়ির মাটি খননের সময় থ্রী নট থ্রী রাইফেলের ৭৮টি কার্তুজ (গুলি) উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুলাই) শহরের নতুন বাবুপাড়া এলাকার কাজী গোলাম আব্দুল কাদেরের বাড়ির মাটির নীচ থেকে ওইসব কার্তুজ উদ্ধার করা হয়। বাড়ির মালিক জানান, সকালে কয়েকজন শ্রমিক তাঁর বাড়ির সিঁড়ি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন। তারা প্রায় তিন ফুট মাটি খননের সময় কার্তুজগুলো দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে কার্তুজ পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্তুজগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া পরিত্যক্ত এসব কার্তুজ থ্রি নট থ্রি রাইফেলের বলে জানান উপ পরিদর্শক আব্দুল হামিদ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম বলেন, ধারণা করা হচ্ছে এসব কার্তুজ স্বাধীনতা যুদ্ধের সময়কালের। উদ্ধার হওয়া পরিত্যক্ত এসব কার্তুজ ব্যবহার অনুপযোগী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর