1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে বিএনপির শোডাউনে ক্ষতিকর কর্মকান্ড না করে সবাইকে শান্ত থাকার আহবান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পঠিত
saidpur-9743
সৈয়দপুরে বিএনপির শোডাউন

মিজানুর রহমান মিলন, (সৈয়দপুর) নীলফামারী::


সৈয়দপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সৈয়দপুরের আপামর জনতার উদ্দেশ্যে আহবান জানিয়েছেন সৈয়দপুরের বিএনপি নেতারা। তারা বলেছেন, শান্তির শহর সৈয়দপুরে কোন বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা। সরকারি সম্পদ রক্ষাসহ প্রশাসন ও ব্যবসায়ীসহ সকলকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন তাঁরা। কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে সে দায় বিএনপি নিবেনা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর জেলা, থানা ও পৌর বিএনপি আয়োজিত শহরে শোডাউন পরবর্তী সমাবেশে বিএনপি নেতারা ওইসব কথা বলেন। শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

এতে বক্তব্য বলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি কামরুল হাসান কার্জন ও জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়েছে। এটি ছাত্র জনতার বিজয়। এ বিজয়কে প্রশ্নবিদ্ধ করা যাবেনা। তাই সকলকে শান্ত থাকতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,অত্যাচারির পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে বক্তারা বলেন, আগামিতে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে। তারা বলেন, ব্যবসায়ীসহ সব শ্রেনীর মানুষজন যাতে তাদের কাজ কর্ম সুষ্ঠুভাবে করতে পারেন এজন্য সকলকে সহযোগিতা করতে হবে।

আওয়ামীলীগের উদ্দেশ্যে বক্তারা বলেন, আর কোন দখল, চাঁদাবাজি,সুদ ঘুষের কর্মকাণ্ড সৈয়দপুরে করতে দেওয়া হবেনা। তারা ক্ষতিকর কর্মকান্ড যাতে সৈয়দপুরে না হয় সেজন্য দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানানো হয়।

এরআগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে। এসময় সড়কের দুপাশে দাড়িয়ে থাকা মানুষজন তাদেরকে অভিবাদন জানায়। দলের নেতাকর্মীরাও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। শ্লোগান দেন সকলের পাশে থাকার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর