1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে – মির্জা ফখরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত
saidpur-9836

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে::


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র – জনতার বিপ্লবের মধ্যে মুক্ত পরিবেশ ফিরে এলেও পরাজিত শক্তি দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরসহ তাদের উপর হামলা করছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জান-মালের রক্ষায় দায়িত্ব বিএনপির দলীয় নেতা-কর্মীদের নিতে হবে। সবসময় তাদের পাশে থাকতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন দেশে হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খৃষ্টানসহ আমরা সকলে একজাতি। আমরা বাংলাদেশী। তাই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে যাচ্ছিলেন সৈয়দপুর শহরের শহীদ আবু সাইদ চত্বরে (সিএসডি মোড়) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ছাত্র -জনতার গনঅভ্যুত্থানে পরাজিত শক্তি আওয়ামীলীগ ভয়াবহ চক্রান্তে লিপ্ত রয়েছে। ছাত্র- জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিব না আমরা। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে এখন আমাদের কঠিন সময়। ছাত্র জনতার এই বিপ্লবকে যদি ধরে রাখতে না পারি,তাহলে আবারও বিপদের সম্মুখীন হতে হবে আমাদের। তাই দেশের সকলকে সাথে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। তিনি বলেন, দয়া করে কাউকে কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কারো ওপর হামলা, আক্রমন এসব করতে দিবেন না। এমন কোনো কথা বলবেন না যে কথা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিবে।

সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৫ বছরের স্বৈরশাসন থেকে দেশের জনগন মুক্তি পেয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এ অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে স্পষ্ট ভাবে বলেছেন, হিংসা প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা সবাই এক। আমরা শান্তিময় দেশ গড়ে তুলব। তাই বেগম খালেদা জিয়ার এ আহবানকে সাড়া দিয়ে দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা জনগনের কাছে পৌছে দেওয়াসহ এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতো হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ- সভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আকতার, সহ- সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, এমএ পারভেজ লিটন, বিএনপি নেতা শওকত হায়াৎ শাহ, শাহিন আকতার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, যুবদল নেতা তারিক আজিজ, জাকির হোসেন মেনন, ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক বাব্বি, জেলা কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া,সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা মহিলা দলের সভাপতি রুপা বেগমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, তাতীদল, মৎস্যজীবীদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। পরে সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় শহরের উপকন্ঠ রাবেয়া ফ্লাওয়ার মিল পর্যন্ত পৌছে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহব।

এদিকে বিএনপির সুত্র জানায়,বুধবার (১৪ আগস্ট) রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন বিএনপি মহাসচিব। সেখানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করবেন।

এর আগে সকালে সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর