1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে উৎসাহ উদ্দীপনায় জন্মাষ্টমী ও দুর্গাপূজা উদযাপন করা হবে- হিন্দু কল্যাণ সমিতি

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
saidpur-9941

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

আগামী ২৬ আগস্ট সৈয়দপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হবে। এজন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন হিন্দু কল্যাণ সমিতি সৈয়দপুরের নেতৃবৃন্দ। এজন্য এখন থেকেই সবাইকে সবধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে (টাউন হল) হিন্দু কল্যাণ সমিতি, সৈয়দপুর আয়োজিত ওই সভায় সকলের সম্মতিতে জন্মাষ্টমী ও দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসভায় সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ সমিতি
সৈয়দপুরের সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বলেন, হিন্দু কল্যাণ সমিতি সৈয়দপুরের সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)।

হিন্দু কল্যাণ সমিতির সহ সভাপতি টিকেন্দ্র জিৎ রায় (মিরু)’র সঞ্চালনায় সভায় বক্তব্য বলেন, এ্যাড. সুবোধ চন্দ্র রায়, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস, অধ্যাপক মনোরঞ্জন রায়, প্রভাষক দিলীপ সরকার, প্রকৌশলী তারক ব্রম্মা, দিলীপ মজুমদার, তরুণ ছাত্র সংগঠক উত্তম কুন্ড,সাংবাদিক গোপাল রায়,নিরঞ্জন কুমার আগরওয়ালা, সাবেক কাউন্সিলর কণিকা রানী সরকার, রতন কুমার সরকার,সুশান্ত কুমার, রামসিতা মন্দরের পন্ডিত নিমাই গোস্বামী,অতুল চন্দ্র সরকার, অমল চন্দ্র দাস, কৃষ্ণ চন্দ্র রায়, কমল কান্তি রায়, নিহার রঞ্জন দাস,নন্দলাল হাজরা, কালু বাঁসফোর,বিজলী বাঁসফোর প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান পরিস্থিতির পাশাপাশি আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালনের বিষয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় সকলের সম্মতিতে , আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সৈয়দপুরে ব্যাপকভাবে পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য এখন থেকে সকলকে উৎসব উদযাপনে প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয় ওই সভায়।

জানতে চাইলে হিন্দু কল্যাণ সমিতি, সৈয়দপুরের সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি) বলেন, পূর্বের চাইতে এবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দপুরে উদযাপন করা হবে। তিনি বলেন, আমাদের এসব উৎসব স্বতস্ফূর্ত পালনে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। জন্মাষ্টমী ও দুর্গাপূজা পালনে প্রশাসনসহ সকল রাজনৈতিক দল সার্বিক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর