1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে অবাঙ্গালি ক্যাম্প পুড়িয়ে দিতে হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পঠিত
saidpur-9958
সৈয়দপুরে অবাঙালিদের ক্যাম্প পোড়াতে হুমকির প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ী পরিবারের লোকজন কর্তৃক শহরের গোলাহাট এলাকায় ২নং অবাঙ্গালী (উর্দুভাষী) ক্যাম্প আগুন লাগিয়ে সকলকে সর্বশান্ত করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।

এরই প্রতিবাদে ক্যাম্প ও গোলাহাট এলাকার শতশত নারী পুরুষ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা হুমকিদাতাদের গ্রেফতার ও তাঁদের উচ্ছেদের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোলাহাট ২নং অবাঙালী (উর্দুভাষী) ক্যাম্পের সভাপতি হামিদা বেগম। হুমকির শিকার মো. জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রূপা বেগম, মাদক ব্যবসায়ী পরিবার কর্তৃক হুমকি পাওয়া ভুক্তভোগি সোনিয়া, ইকবাল, সাগর, সালমা প্রমুখ।

বক্তারা বলেন, একই এলাকার বাসিন্দা মোরশেদ, আকাশ, হৃদয়, সোহাগ, জোসনা, বালিয়াসহ তাঁদের পরিবারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ ক্যাম্পসহ গোলাহাট এলাকাবাসী । সম্প্রতি একটু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা পুরো এলাকায় মারপিট, দোকানপাটে হামলা , ভাংচুরসহ নারীদের বেদম মারপিট করে। তাদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছে তাদেরকেও মারপিট করেছে তারা।
এমনকি মাদক ব্যবসায়ী ওই পরিবারসহ তাদের সাঙ্গপাঙ্গরা পুরো ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় । ফলে ওই সন্ত্রাসী পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছেন এলাকাবাসী। বক্তারা বলেন, ওই পরিবারের সদস্যসহ তাদের লোকজন ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছে। ফলে কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাদের সন্ত্রাসী বাহিনী প্রতিবাদকারীর ওপর চড়াও হয় এবং প্রাণনাশেরও হুমকি দেয়। ফলে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বাধ্য হয়েছে রাস্তায় নামতে। তারা গোলাহাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী ওই সন্ত্রাসী পরিবারকে উচ্ছেদ এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

তাঁরা আরও বলেন, কিছু হলেই ক্যাম্পে আগুনের হুমকি, অবাঙ্গালিদের দোষারোপ এটা আর মানা যায় না। আমরা দেশের নাগরিক। কেনো আমরা আতংকে থাকবো। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ওইসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি তাঁদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ২২টি ক্যাম্পের বাসিন্দাসহ গোলাহাটবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব বলে হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ক্যাম্পে আগুন লাগানোর হুমকি দেওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষিরা কেউ ছাড় পাবে না।

দীপ্ত নিউজ/মি.মিলন/এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর