1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

শিক্ষানগরী সৈয়দপুরের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত
munsigang-9977

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২১আগস্ট) সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহরের সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপন, আলোচনা সভা, কেক কাটা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠান।

সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য বলেন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন, এডমিন আহসান হাবিব জনি, সৈয়দপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম। সঞ্চালনা করেন শিক্ষানগরী সৈয়দপুরের স্বেচ্ছাসেবক শাহীনুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের স্বেচ্ছাসেবক জান্নাতি, সারা খাতুন, মনির, মীম, রাজু, রনি প্রমুখ।

এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়৷ শেষে কেক কেটে শিক্ষানগরী সৈয়দপুরের নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, শিক্ষা ও জনসচেতনতায় ২০১৫ সালের ২১ ই আগস্ট যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সৈয়দপুরে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরমধ্যে সাময়িকী প্রকাশনা, দেয়াল পত্রিকা প্রদর্শন, উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা, সম্মুখ সারীর যোদ্ধাদের সম্মাননা প্রদান, ঈদ সামগ্রী বিতরণ অন্যতম।

এর বাইরেও শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে অনলাইন ও অফলাইনে সারাবছর গল্প লেখা, চিত্রাঙ্কন, ইসলামিক গজল, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর