1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সৈয়দপুরে তারুণ্যের অঙ্গীকারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত
saidpur-9993

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির মাধ্যমে মানুষের জানমালের ক্ষতির প্রতিবাদে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভারতের ত্রিপুরা থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় ফেনী, চট্রগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হওয়ায় এবং ভারতের আগ্রাসী ভুমিকায় ওই কর্মসূচি পালন করা হয়।

সদ্য প্রতিষ্ঠিত তারুণ্যের অঙ্গীকার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে একইস্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে এসময় শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন ভেঙে দাও,গুড়িয়ে দাও, দিল্লী না ঢাকা,ঢাকা ঢাকা,বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে,যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি,পানি নিয়ে রাজনীতি চলবে না চলবে না,ভারতীয় পণ্য বর্জন কর বর্জন করো শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে গোটা এলাকা।

সমাবেশে বক্তব্য বলেন স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অঙ্গীকারের সভাপতি রাফায়েতুজ্জামান রিফাত, শিক্ষার্থী মুন্তাসির মামুন, নাঈম, জিফাত রওশন, নিরব আহমেদ প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, আমরা ভারতকে হুশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে।

আপনাদের সৃষ্ট বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিলে আপনাদের সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না। যদি শান্তিতে থাকতে চান, তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন। তাঁরা আরও বলেন, ভারত কখনও বাংলাদেশের রাষ্ট্রীয় বন্ধু হতে পারে না। আমরা যখন বিধ্বস্ত দেশকে সংস্কার করছি, তখনই ভারত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা আমাদের প্রতি দীর্ঘদিন থেকে অন্যায় করে আসছে। তাঁরা আমাদের অধিকার হরণ করেছে। আন্তর্জাতিক নদী আইন আমান্য করে তারা এবার যে ন্যাক্কারজনক খেলায় মেতেছে এর পরিণাম ভয়াবহ হবে। আমরা ভারতকে এই বার্তা দিতে চাই যে আর কোন অন্যায় সহ্য করা হবে না। এখন থেকে সকল প্রকার অন্যায়ের উচিত জবাব দিবে বাংলাদেশ। সমাবেশে তিস্তার বাঁধ নিয়ে আমরা শঙ্কিত জানিয়ে বক্তারা বলেন, যেকোন সময় নীলফামারীসহ রংপুর বিভাগেও ভয়াবহ বন্যা হতে পারে। তাই সকলকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানানে হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর