1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালককে অপসারণের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পঠিত
saidpur-press-confarence-10048

১২ দফা না মানলে কঠোর আন্দোলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণসহ ১২ দফা দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী ও মালিক সমিতি। প্লাজার ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে আগামি ৭ দিনের মধ্যে ওইসব দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সৈয়দপুর প্লাজা বন্ধ রাখাসহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়। সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ী নেতা রওশন মহানামার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য বলেন, সংগঠনের সহ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন মনু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সংগঠনটির সাবেক সভাপতি আরশেদ আলো,সাবেক আহবায়ক আনোয়ারুল ইসলাম, প্লাজা মার্কেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ময়নুল ইসলাম কাদেরী, ব্যবসায়ী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও ব্যবসায়ী মোস্তাফিজা হোসেন শিলা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,প্লাজার কোন অনিয়ম তুলে ধরা হলেই প্রকল্প পরিচালক গুলজার আহমেদ তা নিরসন না করে বিভিন্ন সময় টালবাহানা করে আসছেন। উল্টো প্লাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কুটকৌশল অবলম্বন করেন।

তারা বলেন দীর্ঘদিন থেকে এমন অনিয়ম করে আসলেও প্লাজার মালিককে ভুল বুঝিয়ে ঢাকাসহ নীলফামারীতে সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছেন। এছাড়া বক্তারা তার বিরুদ্ধে নকশা বহির্ভুতভাবে মার্কেট নির্মাণ, দোকান ও পজেশন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ও স্বজন প্রীতি এবং প্রতারণা, প্রতিশ্রুতিভঙ্গ ও নানা অনিয়ম ফিরিস্তি তুলে ধরেন।

পরে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের নানা অনিয়মের বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয় তাদের ১২ দফা দাবির বিষয়টি। দাবিগুলোর অন্যতম হলো- সংগঠনের নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহার,প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণ, মার্কেটে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ৩০০ কেভি অটো জেনারেটর স্থাপন, প্লাজার গার্ড রুম দখলমুক্ত করণ,চলম্ত সিঁড়ি ও লিফট্ চালু,মার্কেটের প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, সৈয়দপুর প্লাজা ও এস আর প্লাজায় সংযোগে দুটি সংযোগ সড়ক ও ওভার ব্রীজ নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান মুকুল, প্লাজা সুপার মার্কেট মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি নেশাত আহমেদ,যুগ্ম সম্পাদক এস এম জিয়া প্রমুখ।

এব্যাপারে সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদ বলেন, ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নয়। তারা সত্য ঘটনা আড়াঁল করে মিথ্যের আশ্রয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত বিষয়ে অচিরেই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর