1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত
saidpur-pic-10054

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ

সৈয়দপুর শহরের বাঙ্গালীপুরস্থ নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সৈয়দপুর প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন) ।

তিনি সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত এগারটায় দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী রেখে গেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাদ জোহর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষ তাঁকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর প্রধান প্রকৌশলী ও পরিচালক মো. হাবিবুর রহমানের বাবা এবং শহরের বঙ্গবন্ধু সড়কের এস.এম মেডিকেল স্টোরের সত্বাধিকারী শাহিবুল ইসলাম লেবু’র শ্বশুর

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঠেঙ্গামারা মহিলা সমবয় সমিতির (টিএমএসএস) নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মুহাম্মদ এনামুল হক, বিশিষ্ট মো. শিল্পপতি জিকরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাজেদুল ইসলাম, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর