1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

হিন্দুদের যতো এনিমি প্রপার্টি আছে সব তাদের দখলে যাদের ৫ আগস্ট পতন হয়েছে- মুন্সীগঞ্জে রুহুল কবির রিজভী

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত
munsigang-10641

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পাকিস্তান আমলে ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিলো। কিন্তু তখনো মানুষ স্বাধীনতা ভোগ করেছে। তখনো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে। তাহলে আজকে কেনো পূজা মন্ডপে পাহারা দিতে হয়? দেবালয়ে সতর্ক থাকতে হয়?

এই প্রশ্ন তুলে তিনি বলেন, ৩০-৪০ বছর আগে কখনো এমন হয়নি। দীর্ঘ কয়েক বছরের কর্তৃত্ববাদী শাসনে এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ওরা যদি ক্ষমতায় যায় হিন্দুরা জায়গা জমি নিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে না।”

তিনি বলেন, “আমরা দেখেছি হিন্দুদের যতো এনিমি প্রপার্টি আছে সব তাদের দখলে। যাদের ৫ আগস্ট পতন হয়েছে।”
আজ শনিবার (১২ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের নাম করে ১৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ তো জনকল্যাণের জন্য, এই ঋণ পুল কালভার্ট নির্মাণের জন্য, এই ঋণ কৃষি-শিল্প-স্বাস্থ্য উন্নয়নের জন্য। কিন্তু ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। পাচার করেছে শেখ পরিবার, সাবেক প্রধানমন্ত্রীর ছেলেরা, তার ভাই-ভাতিজারা।

এতে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর