1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কয়েকটি যানবাহনের সংঘর্ষ

  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
munsigang-10550

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৭/৮ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

২২ ডিসেম্বর (রোববার) সকাল ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান,আজ রোববার সকালে ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাসচালক গুরুতর আহত হয়ে শ্রীনগর হাসপাতালে ভর্তি হয়েছে।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার হয়েছে , এসময় এক্সপ্রেসওয়ের শ্রীনগ এলাকায় প্রায় ৪০ মিনিট সড়কে প্রচুর জ্যামজটের সৃষ্টি দেখা যায়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর