1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় নাশকতাসহ বিভিন্ন মামলায় আটক- ৮ শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান আইনি প্রক্রিয়ায় : ভারত ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা সাংবাদিক জিয়াকে জীবন নাশের হুমকি, ‎থানায় জিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা ১৫ নভেম্বর পাইকগাছায় ছাত্রলীগের ব্যানারে ধর্মঘটের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের গেটে তালা! আজ বুধবার বিদ্যুৎ থাকবেনা কপিলমুনি এলাকায় বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ! কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
munsigang-10603
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া থানা প্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদক্ষিণ করে উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসে অবস্থান গ্রহন করে। পরে মাদকবিরোধী র‍্যালিটি পথসভায় রূপান্তরিত হয়। এসময় উপস্থিত অতিথিগণ মাদকবিরোধী বক্তব্য আলোকপাত করেন এর মধ্যদিয়েই র‍্যালিটি কার্যক্রম শেষ হয়।

উক্ত র‍্যালি কার্যক্রমে রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ মুক্তার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিওয়নের পুলিশ সুপার মো. নাঈমুল হক, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন চেয়ারম্যান মো. আতাউর রহমান।

এছাড়াও অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত আমিনুল ইসলাম, গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. মো. মামুন শরীফ তপন, বিশিষ্ট ব্যবসায়ি মো. আতাউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত সকল অতিথিবৃন্দ মাদকবিরোধী র র‍্যালিতে অংশগ্রহনের পর আয়োজিত পথসভায় মাদকদের ভয়াবহ ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষার্থে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ও জনগনের নানামূখী পদক্ষেপের কথা আলোকপাত করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর