1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত
koyra-14675
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় কয়রাা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং কয়রা গ্রামের মৃত উজির গাজীর পুত্র মোঃ আঃ রহিম গাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৯ নভেম্বর স্থানীয় প্রেসক্লাবে ৪নং কয়রা গ্রামের মোজাফফরের স্ত্রী সাজিদা বেগম আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানি করার জন্য তারা মিথ্যা অভিযোগ করে এই সংবাদ সম্মেলন করেছেন।

তিনি আরও জানান, প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের ২ জনের বাস্তভিটায় ৮ শতক জমি রয়েছে। তার মধ্য আমাদের দখলে রয়েছে ৬ শতক আর আমার প্রতিপক্ষ সাজিদা বেগমদের দখলে রয়েছে ২ শতক। তবে বাস্তভিটার জমির সাথে যে যার অংশে কিছু খাস জমি রয়েছে। ঐ খাস জমির সব তারা দখলে নিতে চায়। আমরা তাতে বাধা প্রদান করলে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। আমরা তাদের কোন জায়গা দখল করেনি।

এ ব্যাপারে কয়রা থানা পুলিশ, যৌথ বাহিনীর নিকট অভিযোগ করলেও তারা শুনা বুঝা করে মিমাংসা করে দিয়েছে। তার পরেও তারা মিথ্যা অভিযোগ করে করে হয়রানী করছে।

আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর