1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন

কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত
koyra-16410
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রা ৮ টায় খুলনা রেঞ্জের উদ্যোগে কয়রার সুতিবাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ-আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল,কয়রাখুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম।

এতে আরও বক্তব্য রাখেন বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ কামাল হোসেন, স্থানীয় অধিবাসী আছাদুল ইসলাম, হযরত সানা আজিজুল হক, মুছানুর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর