1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে জয়ী হলেন মুন্সীগঞ্জের শান্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত
munsigang-15345
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৮টি কেন্দ্র ও একটি হলের ভোটগণনা শেষ হয়েছে। মোট ২১টি পদের ১৫টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেল।

এতে জয় পেয়েছেন নারায়ে তাকবির স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের শান্তা আক্তার।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের মেয়ে শান্তা আক্তার। শান্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) থার্ড ইয়ারের শিক্ষার্থী।

৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে তিনি সদস্য পদে তিনি জয় পেয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা।

৩৮ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার ৪৭৫ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার ২০ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ৯৪৪ ভোট।

একমাত্র নারী হলে ১৩টি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস, এজিএসসহ ১০ পদে বিজয় লাভ করেছেন। হলটিতে শিবির সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিক ফলে জয় পেয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস পদে সুমাইয়া তাবাসসুম ও এজিএস পদে রেদওয়ানা খাওলা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর