1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
HSC-১৭৮০২
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এর আগে ২৯ অক্টোবর এই ফল প্রকাশের কথা ছিল এবং এ বিষয়ে ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় বিষয়টি তাকে অবহিত করা সম্ভব না হওয়ায় তখন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

এদিকে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি থাকলেও তা ফল প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর