1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজগঞ্জ ডিগ্রি কলেজ: মঈনুল ইসলামের সভাপতির দায়িত্বে শিক্ষাবান্ধব নানা উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী পাইকগাছায় নদী থেকে পোনা আহরণ: অবৈধ জাল জব্দ, পোনা অবমুক্ত মুন্সীগঞ্জে স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ কান্ডে শোকজ যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত : ঘরে-বাইরে চাপে ট্রাম্প ১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ যারা ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেছিল তাদের মুখে ছাই পড়েছে-সৈয়দপুরে ত্রান মন্ত্রী কয়রায় মানবেতর বন্ধুর ইফতার মাহফিল খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি- সংসদে প্রধানমন্ত্রী

ভোটের মাঠে ইসির ডিজিটাল চোখ

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পঠিত
ec-cc-camera-15667

৯০% কেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারি

  • দীপ্ত নিউজ ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ডিজিটাল নজরদারি নিশ্চিত করা হয়েছে। ফলে রাজধানী থেকে বসেই মাঠপর্যায়ের ভোটচিত্র সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে কমিশন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রযুক্তির জালে অনিয়ম রোধ

ইসি জানায়, কেন্দ্র দখল, জাল ভোট বা যেকোনো ধরনের কারচুপি রুখতে সিসি ক্যামেরা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে। কমিশনার সানাউল্লাহ বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর পাশাপাশি আমরা প্রায় সব কেন্দ্র এই নজরদারির আওতায় এনেছি। ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও সুনির্দিষ্ট সংখ্যাটি চূড়ান্ত তথ্য সংগ্রহের পর জানানো হবে।’

নজরদারিতে সিসি ক্যামেরা ছাড়াও ব্যবহার করা হবে ৪১৮টি ড্রোন। আকাশ থেকে স্পর্শকাতর এলাকা পর্যবেক্ষণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যা পরিস্থিতির লাইভ ফিড পাঠাবে— জানান তিনি।

নিরাপত্তার চাদরে ভোটকেন্দ্র

প্রযুক্তির পাশাপাশি ভৌত নিরাপত্তার জন্য মাঠে থাকছে প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়া শৃঙ্খলা রক্ষায় দুই হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। কমিশন জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গত দুই মাসে দেশজুড়ে অভিযান চালিয়ে ৮৫০টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কমিশনারের মতে, ইতিহাসে এর আগে কখনও এত সক্ষমতা ও ফোর্স একসঙ্গে মোতায়েন করা হয়নি।

৪ কোটি তরুণের হাতে ভোটের ভাগ্য

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবার ভোটার উপস্থিতি ৬৫ থেকে ৭০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার মূল কারিগর হবে চার কোটি তরুণ ভোটার। প্রযুক্তিনির্ভর স্বচ্ছ নির্বাচন হওয়ার নিশ্চয়তা পাওয়ায় তরুণ ও নারী ভোটারদের মধ্যে কেন্দ্রে যাওয়ার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর