1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

পাইকগাছায় নদী থেকে পোনা আহরণ: অবৈধ জাল জব্দ, পোনা অবমুক্ত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত
paikgacha-fish-16051
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে খুলনার পাইকগাছার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ নেটজাল জব্দ ও প্রায় ২ লাখ পার্শে মাছের পোনা নদীতেই অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলার সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়নের প্রবাহিত শিবসা, দেলুটি ও ভদ্রা নদীতে অভিযান চালিয়ে এসব পোনা ও জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযান চলাকালে তিনটি অবৈধ নেটজাল ও আনুমানিক দুই লাখ পার্শে মাছের পোনা জব্দ করে তা নদীতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগিতায় অভিযানে ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল যেমন-বেহুন্দি, কারেন্ট, মশারি, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর