1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজগঞ্জ ডিগ্রি কলেজ: মঈনুল ইসলামের সভাপতির দায়িত্বে শিক্ষাবান্ধব নানা উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী পাইকগাছায় নদী থেকে পোনা আহরণ: অবৈধ জাল জব্দ, পোনা অবমুক্ত মুন্সীগঞ্জে স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ কান্ডে শোকজ যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত : ঘরে-বাইরে চাপে ট্রাম্প ১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ যারা ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেছিল তাদের মুখে ছাই পড়েছে-সৈয়দপুরে ত্রান মন্ত্রী কয়রায় মানবেতর বন্ধুর ইফতার মাহফিল খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি- সংসদে প্রধানমন্ত্রী

কেউ নির্বাচন ব্যহত করার অপচেষ্টা করতে চাইলে কঠোর ব্যবস্থা – সেনাবাহিনী

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত
khulna-15673
  • শেখ মাহতাব হোসেন::

কেউ নির্বাচন ব্যহত করার অপচেষ্টা করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

ভোটাররা যাতে নিশ্চিতভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- উপলক্ষে আজ বুধবার বিকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জয়েন্ট পেট্রোলের মহড়া উপলক্ষে এক প্রেস ব্রিফিং এ এ কথা বলেছেন সেনাবাহিনীর (১৭ বীর) ক্যাম্পের অধিনায়ক লে.কর্ণেল তায়েফ।

তিনি বলেন, দেড় বছর ধরে খুলনা জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। নৌ-বাহিনী, বিজিবি, র‌্যাব, কোষ্ট গার্ড, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নির্বাচন কমিশন ভোটের মাঠে যৌথভাবে কাজ করছে।

khulna-15674

লে.কর্ণেল তায়েফ বলেন, গত ৬ ফেব্রুয়ারি থেকে খুলনার বিভিন্নস্থানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে নিশ্চিন্তে ভোট দিতে পারে সে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সবাই নিশ্চিন্তে ভোট দিতে পারবে।

তিনি আরো বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নজরদারী বাড়ানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভোট কেন্দ্রে পৌছাতে পারে সেটি সাধ্যমতো চেষ্টা করা হবে। কেউ যদি নির্বাচন ব্যহত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর