1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ সাতক্ষীরায় পিতার ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলেও বহাল ভূয়া সনদে নিয়োগ পাওয়া দুই ছেলে সহকারী শিক্ষক লৌহজংএ চন্দ্রের বাড়ি থেকে ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার  খুলনায় মনিরুল হাসান বাপ্পীসহ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে তেল ব্যবসায়ী ও চালককে জরিমানা পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি, পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার অস্তিত্ব সংকটে কপিলমুনির চা-পট্টি, দখলে পরিবর্তন মালিকানা ! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি, পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত
paikgacha-murder-১৬০৭৮
  • শেখ নাদীর শাহ্ ::

খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ বাড়ির পূূর্ব পাশের পুকুর থেকে নিহত ভারতি মন্ডল (৫৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ও এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডলের বাড়িতে তিনি একা থাকার সুবাদে শনিবার (১৪ মার্চ) রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। একপর্যায়ে তারা ভারতি মন্ডলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর তার লাশ পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে লতা ইউপির পুতলাখালী ২নং ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মন্ডল জানান, রবিবার সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে বসত ঘরের বারান্দার গ্রীল খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তার কোন সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারের শব্দে পাশের বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাৎক্ষণিক তারা থানা পুলিশকে খবর দেয়।

থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে তার লাশ উদ্ধার করলে তার গলায় একাধিক কোপের চিহ্ন ও মাথায় গভীর ক্ষত দেখা যায়। বাড়ির পশ্চিম পাশের রাস্তায় স্বর্ণালংকার রাখার খালি ব্যাগ এলামেলো অবস্থায় ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, ছেলে এসআই চিন্ময় চাকুরির সুবাদে শরনখোলায় থাকেন। আর বাড়িতে তার মা ভারতি একা বসবাস করতেন। বাবা প্রভাষ ভিন্ন সংসারে পাইকগাছা উপজেলা সদরে বসবাস করেন বলে জানানো হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর